মেহেরপুর নিউজ, ০৭ এপ্রিল: মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির ৩০তম বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে পল্লী বিদ্যুৎ সমিতি অফিস প্রাঙ্গনে সমিতির পরিচালনা বোর্ডের সভাপতি আকরামুল হক বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির জেনারেল ম্যানেজার রেজাউল করিম। সমিতির কেন্দ্রীয় চেয়ারম্যানের বক্তব্য পাঠ করেন পরিচালক তমাল উল আলম।
অন্যদের মদ্যে বক্তব্য রাখেন বিদায়ী সহ সভাপতি আলামিন হোসেন, সচিব আহসানুল হক, কোষাধাক্ষ আবুল কালাম আজাদ, এবিএম কাজী আয়েশা সিদ্দিকা সরকার প্রমুখ। পরে সেখানে রেফেল ড্র ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। পরে নতুন সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয় সেই সাথে বিদায়ী পরিচালকদের মাধ্যে ক্রেষ্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে আলামিন হোসেন, আহসানুল হক, আফরোন নাহার ও ফরিদা ইয়াসমিনকে বিদায় জানানো হয়।