বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পাত্র জুয়েলার্সে ক্রেতা সেজে স্বর্ণের চেইন নিয়ে চম্পট

By মেহেরপুর নিউজ

March 20, 2023

মেহেরপুর নিউজ :

ক্রেতা সেজে স্বর্ণের চেইন নিয়ে চম্পট দিয়েছে এক প্রতারক। সোমবার সন্ধ্যার দিকে মেহেরপুর শহরের কাঁসারী বাজার এলাকায় পাত্র জুয়েলার্সে এ ঘটনা ঘটে।

জানা গেছে সন্ধ্যার দিকে মাস্ক পরা এক প্রতারক ক্রেতা সেজে স্বর্ণের চেইন ক্রয় করবে বলে পাত্র জুয়েলার্সে প্রবেশ করে দুটি স্বর্ণের চেইন পছন্দ করে। এ সময় একটি চেইন ওজন করার পর ওই ক্রেতার হাতে দেয়। অপর চেনটি ওজন করার সময় মুহূর্তের মধ্যে প্রতারক একটি চেইন নিয়ে সটকে পড়ে। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

পাত্র জুয়েলার্সের স্বত্বাধিকার নিমাই পাত্রের ছেলে শুভ পাত্র জানান, সন্ধ্যা ৭টার দিকে মাস্ক পরা এক যুবক স্বর্ণের চেইন কিনতে আসে। এ সময় ২টি চেইন পছন্দ করার পর ১টি ওজন করে তার হাতে দিলে মুহূর্তের মধ্যে চেইনটি নিয়ে লাপাত্মা মারে।বিষয়টি মেহেরপুর সদর থানা পুলিশকে জানানো হলে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।