বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পাবলিক লাইব্রেরীর নির্বাচনের দাবিতে স্মারকলিপি প্রদান

By মেহেরপুর নিউজ

February 27, 2017

মেহেরপুর নিউজ, ২৭ ফেব্রুয়ারি: মেহেরপুর পাবলিক লাইব্রেরীর কার্যনির্বাহী কমিটির নির্বাচনের দাবিতে জেলা প্রশাসক ও লাইব্রেরীর সভাপতি বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার বিকালে পাবলিক লাইব্রেরীর সদস্য ও নির্বাচনের প্রার্থী আফসারুল হক সুমন ই-সেবার মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে নির্বাচনের দাবিতে সদস্যদের গণ স্বাক্ষর কপি সংযুক্ত করা হয়েছে।

স্মারকলিপিতে বলা হয়েছে, নির্বাচনের পূনঃ তফশীল অনুযায়ী ২৫ জানুয়ারীর মধ্যে জানুয়ারী নির্বাচন সম্পন্ন করতে আদালতের নিদের্শনা দিয়েছে। কিন্তু এখন পর্যন্ত নির্বাচনের কোন প্রক্রিয়া শুরু হয়নি। তাই লাইব্রেরীর সদস্যদের ভোটধিকার ফিরিয়ে দেবার দাবি করা হয়। দাবি না মানলে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালনের কথা বলা হয়েছে।