মেহেরপুর নিউজ,১১ জুলাই: মেহেরপুর পাবলিক লাইব্রেরীর উদ্যোগে লাইব্রেরী মিলনায়তনে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
শনিবার পাবলিক লাইব্রেরীর সভাপতি ও জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলাম সভাপতিত্বে ইফতার মাহফিলে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট খাইরুল হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মঈনুল হাসান, এনডিসি মো: আমীনুল ইসলাম, সহকারী কমিশনার মো: আরিফ হোসেন, রামানন্দ পাল, শুভ্রা দাস, ফাতেমা-তুজ-জোহরা, নুর-এ-আলম, দেলোয়ার হোসেন, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলো, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব কেএম আতাউল হাকিম লাল মিয়া, পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক আল মামুন অনল, প্রভাষক নুরুল আহাম্মেদ, হাসানুজ্জামান মালেকসহ সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন