বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পিটিআইয়ের প্রশিক্ষক বিপুল কুমারকে সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

February 01, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর পিটিআইয়ের পরীক্ষণ বিদ্যালয়ের প্রশিক্ষক বিপুল কুমার অন্যত্র বদলি হয় তাকে সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার দুপুরের দিকে পরীক্ষণ বিদ্যালয়ের উদ্যোগে প্রশিক্ষক বিপ্লব কুমার কে বিদায় সংবর্ধনা দেয়া হয়।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিটিআই সুপার আবদুল মান্নান, প্রশিক্ষক আবুল কালাম আজাদ, আরিফা খাতুন, শিক্ষক শফিকুল ইসলাম মিন্টু প্রমুখ। পরে বিদায়ী প্রশিক্ষক কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।