মেহেরপুর নিউজ,২৮ আগষ্ট: মেহেরপুর পিবিএস ইলেকট্রিশিয়ান ঐক্য পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে আমঝুপির কুঠিবাড়ি প্রাঙ্গনে রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মাহবুবুর রহমান, তাজুল ইসলাম,আকতার হোসেন, আব্দুর রহমান, ওসমান আলী, সেলিম হোসেন প্রমুখ। পরে তাজুল ইসলামকে আহবায়ক এবং বাবুল আক্তারকে যুগ্ম আহবায়ক নাসির উদ্দিনকে সদস্য সচিব করে মেহেরপুর পিবিএস ইলেকট্রিশিয়ান ঐক্য পরিষদের ১১ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়।