বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পিরোজপুরের মুক্তিযোদ্ধা কলিমউদ্দিনের লাশ রাষ্ট্রিয় মর্যাদায় দাফন

By মেহেরপুর নিউজ

June 21, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ জুন: মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের মুক্তিযোদ্ধা শেখ কলিমউদ্দিন ওরফে কালু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) । আজ শুক্রবার তার লাশ নিজ গ্রামের কবরস্থানে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের মুক্তিযোদ্ধা শেখ কলিমউদ্দিন ওরফে কালু মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৩ বছর। তার স্ত্রী ও ৩ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী বর্তমান রয়েছেন। তিনি ডায়াবেটিকসসহ কয়েকটি রোগে ভুগছিলেন। আজ শুক্রবার সকাল ১০ টায় পিরোজপুর মাদ্রাসা প্রাঙ্গনে তার লাশে রাষ্ট্রিয় সম্মান জানানো হয়। মেহেরপুর পুলিশের একটি চৌকসদল তার লাশে গার্ড অব অনার প্রদান করে। এসময় মেহেরপুর জেলা প্রশাসনের আরডিসি সায়েদ মোমিন মজুমদার রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় মেহেরপুর সদর থানা পুলিশের ওসি আজিজুল হক, মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার মতিয়ার রহমান, মুক্তিযোদ্ধা বরকত আলী প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। পরে নামাজে জানাজা শেষে তার লাশ পিরোজপুর গ্রাম্য কবরস্থানে দাফন করা হয়। তার দাফন অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।