বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পিরোজপুরে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষে আহত-৪

By মেহেরপুর নিউজ

August 05, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৫ আগষ্ট : মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। তাদেরকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।   । জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে পিরোজপুর গ্রামের সৈন্যানী বিশ্বাসের সাথে একই পাড়ার ভিমের মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে ওই দিন রাতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে সৈনাসী (৫৮), তার ছেলে সুনিল (৩৫), জয়দেবের ছেলে মাধায় (৪০) ও সিতামের ছেলে ভিম (৪২) আহত হয়। তাদেরকে উদ্ধার করে ওই রাতে মেহেরপুর হাসপাতালে নেয়া হয়।