মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ সেপ্টেম্বর:
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক কর্মী সভার আয়োজন করা হয়। শুক্রবার পিরোজপুর ইউনিয়ন (উত্তর)বিএনপি’র সভাপতি আব্দুল হালিম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওলি মোহাম্মদ, আবুল হাশেম, আরজুলাহ মাষ্টার, রিপন মোলা, সেলিম মোল্লা প্রমুখ।