রাজনীতি

মেহেরপুর পিরোজপুর ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

July 22, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ জুলাই: মেহেরপুর সদর উপজেলার কলাইডাঙ্গা গ্রামবাসির উদ্যোগে  বৃহস্পতিবার সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সামছুল আলমকে সংবর্ধনা দেয়া হয়। আব্দুল হালিম মোল্লার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত চেয়ারম্যান সামছুল আলম। এসময় বক্তব্য রাখেন সেলিম মোল্ল­া, জয়নাল আবেদীন, সাকনউদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে নব নির্বাচিত চেয়ারম্যানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।