বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পুনাক এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

By মেহেরপুর নিউজ

January 24, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) উদ্যোগে শীতার্ত, গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে মেহেরপুর সদর থানা প্রাঙ্গণে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), মেহেরপুরের আয়োজনে শীতার্ত, গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসুচী অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার এস এম নাজমুল হক, বিপিএম(বার), পিপিএম। উপস্থিত থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর সহ-সভানেত্রী শেখ তৌফিকা রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ কামরুল আহসান।