মেহেরপুর নিউজঃ
মেহেরপুর পৌরসভার উদ্যোগে শহরের পুরাতন পোস্ট অফিস পাড়া বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরের দিকে পুরাতন পোস্ট অফিস পাড়া বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। পৌরমেয়র মাহফুজুর রহমান রিটন সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় সেখানে মোনাজাত করা হয়। এই সড়কটি ২ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে ৭৯৮মিটার ড্রেন ও রাস্তার কাজ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন,২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।