বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পুরাতন পৌর ঈদগাহে নির্মিত ফোয়ারার উদ্বোধন

By মেহেরপুর নিউজ

July 16, 2015

মেহেরপুর নিউজ,১৬ জুলাই: মেহেরপুর পৌর সভার নিজস্ব অর্থায়নে চুয়াডাঙ্গা সড়কের পুরাতন পৌর ঈদগাহ গেটের দু’পার্শ্বে নির্মিত সুসজ্জিত ফোয়ারার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে পৌর মেয়র আলহাজ্ব মোতাছিম বিল্লাহ মতু এ ফোয়ার উদ্বোধন করেন। এ সময় সেখানে হোটেল বাজার জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব গোলাম রসুল, ডিএফএ;র সভাপতি কে এম আতাউল হাকিম লাল মিয়া। পরে সেখানে মোনাজাত পরিচালনা করেণ হোটেল বাজার জামে মসজিদের ইমাম মাওলানা রোকনুজ্জামান। পুরাতন পৌর ঈদগাহ ময়দানের গেটের দু’পার্শ্বের ২ টি ফোয়ারায় ৩ লক্ষ টাকা ব্যায় হয়েছে বলে জানা গেছে।