অন্যান্য

মেহেরপুর পুলিশের অভিযানে বন্দুক উদ্ধার ও বিভিন্ন মামলার ১৮ আসামী আটক

By মেহেরপুর নিউজ

August 22, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,নিউজ ডেস্ক ঃ

মেহেরপুর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১ টি বন্দুক উদ্ধার করা সহ বিভিন্ন মামলার  ১৮জন আসামীকে আটক করেছে । পুলিশ কন্ট্রোল রুম সুত্রে জানা গেছে, মেহেরপরের গাংনী উপজেলার  কৃমারী ডাঙ্গা পুলিশ ক্যাম্পের সদস্যরা শনিবার গভীর রাতে কোদালকাঠি গ্রামে অভিযান চালিয়ে গ্রামের মাঠ থেকে পরিত্যাক্ত অবস্থায় ১টি বন্দুক উদ্ধার করে । একই দিনে পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জিআর মামলার ১৩ জন , সিআর মামলার ২ জন, নিয়মিত মামলার ১ জনকে আটক করে । আটক আসামীদের আজ দুপুরে মেহেরপুর আদালতে হাজির করা হলে আদালত তাদের জামিন না মন্‌জুর করে জেল হাজতে পাঠায়।