অন্যান্য

মেহেরপুর পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ বিভিন্ন মামলার ২০ জন আটক

By মেহেরপুর নিউজ

August 25, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম , ২৫ আগষ্ট :

মেহেরপুর জেলার পুলিশ  জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১ বছরের সাজা প্রাপ্ত আসামীসহ মোট ২০ জনকে আটক করেছে ।

জানা গেছে ,পুলিশ বুধবার দিন শুরুও আগের রাতে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামে অভিযান চালিয়ে জিআর ৯৫/০৬ মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী হেরেং’র ছেলে আলফাজ(৩০) কে আটক করে । একই দিনে পুলিশ জেলার বিভিন্ন  স্থানে অভিযান চালিয়ে জিআর মামলার ১২ জন, সিআর মামলার ৬ জন, নিয়মিত মামলার ১ জনকে আটক করেছে ।আটক আসামীদের আজ বুধবার আদালতে হাজির করা হলে আদালত তাদের জামিন না মন্‌জুর করে জেলা হাজতে পাঠায়।