মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ মে: মেহেরপুর পুলিশ অভিযান চালিয়ে ২ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিসহ মোট ১৫ জনকে আটক করেছে। জানা যায়, সোমবার মেহেরপুর সদর থানার পুলিশ সদর উপজেলার চাঁদবিল গ্রাম থেকে সি আর ১৯৭/০৭ মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ওই গ্রামের শিবু কামারের ছেলে ফজলুল হুদাকে আটক করে। এছাড়াও পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জি আর মামলার ৬ জন, সি আর মামলার ৬ জন ও অন্য মামলার আরো এক আসামিকে আটক করেছে।