বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পুলিশের অভিযানে সাজা প্রাপ্ত ২ আসামি আটক

By মেহেরপুর নিউজ

July 26, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ জুলাই:

মেহেরপুর সদর থানার পুলিশ মেহেরপুর সদর উপজেলার ২ টি স্থানে অভিযান চালিয়ে একই মামলার সাজা প্রাপ্ত ২ আসামিকে আটক করেছে। মেহেরপুর সদর থানার এ এস আই আমিনুলের নেতৃত্বে পুলিশ সোমবার সদর উপজেলার আমঝুপি থেকে ফজলের ছেলে কাজল ওরফে কাদন এবং পিরোজপুর গ্রামের পরেশ কারিগরের ছেলে ব্যাকাকে আটক করে। আটক ২ ব্যাক্তির বিরুদ্ধে মেহেরপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সম্প্রতি ৬ মাসের কারাদন্ড ও সাড়ে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাস করে কারাদন্ডাদেশ দেন।