বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পুলিশের অভিযানের দুই মাদক সেবীকে গ্রেফতার

By মেহেরপুর নিউজ

May 17, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে সঞ্জিত ও বেল্লাল নামের দুই মাদক সেবীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালের দিকে মেহেরপুরে শহর ও শালিকা গ্রামের পৃথক অভিযান চালিয়ে সঞ্জিত ও বেল্লালকে আটক করে। তাদের কাছ থেকে ১০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। আটক সঞ্জিত মেহেরপুর শহরের হালদারপাড়া দীলিপ বাঁশফোড়ের ছেলে এবং বেল্লাল শালিকা গ্রামের মোতালেব হোসেনের ছেলে। মেহেরপুর সদর থানার ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।