বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পুলিশের অভিযানে ৩০টি মোটরসাইকেল আটক

By মেহেরপুর নিউজ

February 15, 2022

মেহেরপুর নিউজ:

সড়ক দুর্ঘটনা রোধে মেহেরপুর জেলা পুলিশ অভিযান চালিয়ে মোটরসাইকেল আটক ও মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুর শহরের প্রবেশদ্বার মেহেরপুর পিটিআই এর সামনে এ অভিযান চালানো হয়।

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) অপু সরোয়ার এর নেতৃত্বে অভিযানে অর্ধ শতাধিক মোটরসাইকেলের কাগজপত্র পরীক্ষা করা হয়।

এ সময় হেলমেট না থাকা সহ গাড়ির বৈধ কাগজপত্র না থাকায় ৩০ টি মোটরসাইকেল আটক করা হয় এবং বেশ কয়েকটি মোটর সাইকেল মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।অভিযানে মধ্যে মেহেরপুর ট্রাফিক ইন্সপেক্টর ফেরদৌস হাসান, ইন্সপেক্টর গৌরাঙ্গ পাল, ট্রাফিক সার্জেন্ট পবিত্র বিশ্বাস, সার্জেন্ট মিল্টন খলিফা, সদর থানার এসআই খায়ের সহ সঙ্গীয় ফোর্স সেখানে উপস্থিত ছিলেন