বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পুলিশের আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মন্ডপের সভাপতি-সম্পাদকের সাথে মতবিনিময় সভা

By মেহেরপুর নিউজ

September 17, 2022

মেহেরপুর নিউজ :

মেহেরপুর জেলা পুলিশের আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মন্ডপের সভাপতি-সম্পাদকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরের দিকে মেহেরপুর পুলিশ সুপার কার্যালয় মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুরের পুলিশ সুপার মোঃ রাফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিঃ পুলিশ সুপার (প্রশাসন) মোঃ জামিরুল ইসলাম, অতিঃ পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ অপু সরোয়ারসহ সকল থানার অফিসার ইনচার্জ, মেহেরপুর জেলার বিভিন্ন পূজা উদযাপন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক। মতবিনিময় সভায় পুলিশ সুপার রাফিউল আলম আসন্ন শারদীয় দূর্গা পূজা কিভাবে সুষ্ঠু, সুন্দর এবং উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হতে পারে সে বিষয়ে বিস্তর আলোচনা করেন। এবং জেলা পুলিশের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।