বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পুলিশের করোনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারনা

By মেহেরপুর নিউজ

July 31, 2021

মেহেরপুর নিউজ:

“মাস্ক ব্যবহার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কোভিড-১৯ মহামারী প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিতকরণে সচেতনাতামূলক প্রচারনা ও জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেছে মেহেরপুর পুলিশ।

শনিবার মেহেরপুর পুলিশের একটি দল মেহেরপুর শহরের হোটেল বাজার মোড় এবং পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় জনসচেতনতা মূলক প্রচারণা চালান। অযাথা ঘরের বাইরে বের না হওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। একইসাথে সকলকে মাস্ক ব্যবহার করার জন্য আহ্বান জানানো হয়।