বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পুলিশের কল্যাণ সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

February 06, 2024

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর জেলা পুলিশ লাইন্স ড্রিলসেডে মেহেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার এস এম নাজমুল হক, বিপিএম(বার), পিপিএম-এর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভায় মেহেরপুর জেলা পুলিশের সদস্যরা পুলিশ সুপারের নিকট তাদের সমস্যার কথা তুলে ধরেন।

পুলিশ সুপার তাদের সমস্যাগুলো তাৎক্ষণিক সমাধানসহ প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।পরে পুলিশ সুপার এস এম নাজমুল হক, বিপিএম(বার), পিপিএম মেহেরপুর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সদের মধ্যে ভালো কাজের স্বীকৃতিস্বরুপ নগদ অর্থ প্রদান করেন।

সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ কামরুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্),মোঃ আহসান খান ’সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।