মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা পুলিশের দক্ষতা উন্নয়ন কোর্সের ৭ম ব্যাচের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে পুলিশ লাইন্স ড্রিলসেড মিলনায়তনে পুলিশ সদস্যদের দক্ষতা উন্নয়ন কোর্সের ৭ম ব্যাচ এর উদ্বোধন করা হয়।
মেহেরপুরের পুলিশ সুপার মোঃ রাফিউল আলম পুলিশ সদস্যদের দক্ষতা উন্নয়ন কোর্সের ৭ম ব্যাচ এর উদ্বোধন করেন।অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) অপু সরোয়ার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বাংলাদেশ পুলিশের নায়েক, কনস্টেবল সপ্তাহ ব্যাপী দক্ষতা উন্নয়ন কোর্সের ৭ম ব্যাচে অংশগ্রহণ করছেন।