বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পুলিশের দক্ষতা উন্নয়ন কোর্সের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

August 27, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা পুলিশ সদস্যদের দক্ষতা উন্নয়ন কোর্স ১২ তম ব্যাচের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালের দিকে মেহেরপুর পুলিশ লাইন্স মিলনায়তনে পুলিশ সদস্যদের দক্ষতা উন্নয়ন কোর্স’র ১২ তম ব্যাচ এর উদ্বোধন করা হয়। পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, পিপিএম-সেবা দক্ষতা উন্নয়ন কোর্স ১২ তম ব্যাচের উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন, ” পুলিশ সদস্যদের কর্মদক্ষতা ও জ্ঞান বৃদ্ধি, শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং জনসাধারণকে স্মার্ট পুলিশিং সেবা প্রদানের লক্ষ্যে ধারাবাহিকভাবে এসব প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।”

বাংলাদেশ পুলিশের নায়েক, কনস্টেবলদের এক সপ্তাহ মেয়াদী দক্ষতা উন্নয়ন কোর্সের ১২ তম ব্যাচে ৩৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), কামরুল আহসানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।