বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পুলিশের নবাগত সদস্যদের ফুলেল শুভেচ্ছা

By মেহেরপুর নিউজ

March 08, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশের নবাগত সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। রবিবার দুপুরের দিকে মেহেরপুর পুলিশ লাইন মিলনায়তন নবাগত পুলিশ সদস্য (কনস্টেবল)দের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পুলিশ সুপার এসএম মুরাদ আলি মেহেরপুর জেলায় যোগদানকৃত ২৩ জন পুরুষ পুলিশ কনস্টেবল ও ১০ জন মহিলা কনস্টেবল কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় পুলিশ সুপার নবাগতদের উদ্দেশ্যে নিষ্ঠার সাথে কাজ দায়িত্ব পালন করার আহ্বান জানান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, সহকারি পুলিশ সুপার( প্রভি) তাসলিম প্রমুখ উপস্থিত ছিলেন।