বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পুলিশের পদোন্নতি প্রাপ্তদের র‍্যাংক ব্যাজ প্রদান

By মেহেরপুর নিউজ

December 26, 2022

মেহেরপুর নিউজ:

এস আই(নিঃ) থেকে নিরস্ত্র পুলিশ পরিদর্শক এবং কনস্টেবল থেকে নায়েক পদে পদোন্নতি প্রাপ্তদের র‍্যাংক ব্যাজ পরানো হয়েছে। সোমবার দুপুরের দিকে মেহেরপুর পুলিশ সুপারের পক্ষে কয়েকজন এস আই(নিঃ) থেকে নিরস্ত্র পুলিশ পরিদর্শক এবং কনস্টেবল থেকে নায়েক পদে পদোন্নতি প্রাপ্তদের র‍্যাংক ব্যাজ পরানো হয়।

পুলিশ সুপার মোঃ রাফিউল আলম এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ জামিরুল ইসলাম উপস্থিত থেকে র‌্যাংক ব্যাচ পরিয়ে দেন।