মেহেরপুর নিউজ:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে আলোচনা সভা ও বেলুন উড়ানো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার পুলিশ লাইন মাঠে শতাধিক বেলুন উড়িয়ে জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠানের সূচনা করা হয়। পুলিশ সুপার এসএম মুরাদ আলি বেলুন উড়ানো এবং সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এ সময় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, মোঃ মোস্তাফিজুর রহমান, হাসিবুল আলম, সদর থানার ওসি শাহ দারা, ডি আই ও ওয়ান ফারুক হোসেন, ডিবির ওসি রবিউল ইসলাম, জুলফিকার আলী সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন। এর আগে পুলিশ লাইন মিলনায়তনে ৪৭ থেকে ৭১ এর ঘটনাবহুল চলচ্চিত্র প্রদর্শন করা হয়।