বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন

By মেহেরপুর নিউজ

December 15, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ ডিসেম্বর:

মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে বুধবার পুলিশ লাইন মাঠে জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। পুলিশ সুপার মোঃ শাহরিয়ার সকালে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন এবং বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন। এসময় অন্যান্যের মধ্যে সহকারি পুলিশ সুপার মাহিবুজ্জামান, সদর থানার ওসি রিয়াজউদ্দিন, গাংনী থানার ওসি মতিয়ার রহমান, ডিবি’র ওসি জালালউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। পুলিশ সুপার এসময় পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, আইন শৃংখলা রক্ষার পাশাপাশি নিয়মিত খেলা ধূলা করলে শরীর যেমন ভাল থাকে। ভাল খেলা উপহার দিয়ে তেমন দেশের জন্য সুনাম বয়ে আনা যায়।