অন্যান্য

মেহেরপুর পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১৩ জন আসামী আটক

By মেহেরপুর নিউজ

June 12, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১২ জুন:

মেহেরপুর জেলা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানে ঝটিকা অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১৩ জন আসামীকে আটক করেছে। আটককৃতদের মেহেরপুর সদর থানা হেফাজতে রাখা হয়েছে।

আজ ১২ জুন দিন শুরুর আগের রাতে মেহেরপুর জেলার তিন থানার পুলিশের একাধিক টিম জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১৩ জন আসামী কে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতদের মধ্যে জিআর মামলার ৯ জনএবং সিআর মামলার ৩ জন এবং নিয়মিত মামলার ১ জন আসামী রয়েছে।