অন্যান্য

মেহেরপুর পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১৭ জন আসামী আটক

By মেহেরপুর নিউজ

August 04, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৪ আগস্ট:

মেহেরপুর জেলা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানে ঝটিকা অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১৭ জন আসামীকে আটক করেছে। আটককৃতদের আজ দুপুরে মেহেরপুর আদালতে হাজির করলে আদালত তাদের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়ে দেয়।

আজ ৪ আগস্ট দিন শুরুর আগের রাতে মেহেরপুর জেলার তিন থানার পুলিশের একাধিক টিম জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১৭ জন আসামী কে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতদের মধ্যে জিআর মামলার ১০ জন,সিআর মামলার ৭ জন আসামী রয়েছে।