বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পুলিশের বিশেষ অভিযানে ৩ টি তরোবারি,১টি খেলনা পিস্তল সহ বিভিন্ন মামলার ২৭ জন আসামী আটক

By মেহেরপুর নিউজ

August 12, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ আগস্ট:

মেহেরপুর জেলা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে টেংয়ার মাঠে অভিযান চালিয়ে ৩ টি তরোবারি ,পরিত্যক্ত অবস্থায় ১টি খেলনা পিস্তল উদ্ধার করেছে। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি সাধারন ডায়েরী  হয়েছে।

অপরদিকে মেহেরপুর জেলা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ২৭ জন আসামীকে আটক করেছে। আটককৃতদের আজ দুপুরে মেহেরপুর আদালতে হাজির করলে আদালত তাদের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়ে দেয়।

আজ ১২ আগস্ট দিন শুরুর আগের রাতে মেহেরপুর জেলার তিন থানার পুলিশের একাধিক টিম জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ২৭ জন আসামী কে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতদের মধ্যে জিআর মামলার ১২ জন,সিআর মামলার ১২ জন,নিয়মিত মামলার ১ জন এবং অন্যান্য মামলার ২ জন আসামীরয়েছে।