বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পুলিশের মনোমুগ্ধকর আতশবাজি ও ফানুস ওড়ানো

By মেহেরপুর নিউজ

March 17, 2020

মেহেরপুর নিউজ:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে মনোমুগ্ধকর আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানো হয়েছে। মঙ্গলবার রাতে মেহেরপুর পুলিশ লাইন মাঠে এসকল আতশবাজি ফোটানো হয় এবং ফানুস উড়ানো হয়। পুলিশ সুপার এসএম মুরাদ আলি, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, মোঃ মুস্তাফিজুর রহমান, হাসিবুল আলম , সদর থানার ওসি শাহ দারা,ডিবির ওসি রবিউল ইসলাম,ইন্সপেক্টর জুলফিকার আলী সহ বিপুল পরিমান দর্শক আতশবাজি ও ফানুস উৎসব উপভোগ করেন