টপ নিউজ

মেহেরপুর পুলিশের মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ মহিলা মাদক ব্যবসায়ী আটক

By মেহেরপুর নিউজ

November 29, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে দেড় কেজি গাঁজাসহ মিনা খাতুন ও বিপ্লব হোসেন নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

রবিবার রাতে মেহেরপুর সদর উপজেলা আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কাছ থেকে দুজনকে আটক করা হয়। জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর সদর থানার এসআই রফিক, এসআই হারুন ও ওবায়দুর রহমান সহ, আল আমিন ও জামিরুলের নেতৃত্বে সদর উপজেলার আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কাছে ত্তত পেতে থাকে, এসময় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করার পর তাদের কাছ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক মিনা খাতুন কুষ্টিয়ার মিরপুর উপজেলার খারারা গ্রামের লিটন পারমানিক এর স্ত্রী এবং বিপ্লব হোসেন মেহেরপুরের গাংনী উপজেলা বেদবেরিয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে