মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশের মাসিক কল্যাণ সভা ও মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মেহেরপুর পুলিশ লাইন মিলনায়তনে এ সভা ও পুলিশ লাইন মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার এসএম মুরাদ আলি প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ এ সময় সেখানে উপস্থিত ছিলেন। পরে পুলিশ সুপার পুলিশ লাইন মিলনায়তনে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।