বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পুলিশের মাসিক কল্যাণ সভা ও প্যারেড অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

November 15, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন মিলনায়তনে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রবিবার পুলিশ লাইন মাঠে প্যারেড ও পুলিশ লাইন মিলনায়তনে কল্যান সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার এস এম মুরাদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম।পরে মাদকবিরোধী অভিযান সহ বিভিন্ন মামলার আসামী আটক করায় পুলিশ কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে পুলিশ লাইন মাঠে মাসিক প্যারেড অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার এস এম মুরাদ আলি প্যারেড পরিদর্শন করেন