বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পুলিশের মাস্ক বিতরণ ও জনসচেতনতা মূলক প্রচারণা

By মেহেরপুর নিউজ

April 19, 2021

মেহেরপুর নিউজ:

‘মাস্ক পরার অভ্যাস, করোনা মুক্ত বাংলাদেশ’ এই স্লোগান সামনে রেখে মেহেরপুরে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় মাস্ক বিতরণ ও জনসচেতনতা মূলক প্রচারণা চালিয়েছে মেহেরপুর পুলিশ।

সোমবার সকালের দিকে মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় মাস্ক বিতরণ ও জনসচেতনতা মূলক প্রচারণা চালানো হয়েছে।  তারই ধারাবাহিকতায় শহরের হোটেল বাজার এলাকা থেকে শুরু করে কলেজ মোড়, বড়বাজার এলাকাসহ শহরের প্রধান প্রধান সড়কগুলোতে মাস্কবিহীন জনসাধারণকে মাস্ক পরিধান ও জনসচেতনতা মূলক প্রচারণা অভিযান পরিচালনা করে। এসময় মাস্ক বিহীন বাইরে না আসার আহ্বান জানানো হয়।