মেহেরপুর নিউজ:
‘মাস্ক পরার অভ্যাস, করোনা মুক্ত বাংলাদেশ’ এই স্লোগান সামনে রেখে মেহেরপুরে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় মাস্ক বিতরণ ও জনসচেতনতা মূলক প্রচারণা চালিয়েছে মেহেরপুর পুলিশ।
শনিবার সকালের দিকে মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় প্রচারণা চালানো ও মাস্ক বিতরণ করা হয়। মেহেরপুর পুলিশের সদস্যরা মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকা থেকে শুরু করে কলেজ মোড়, বড়বাজার এলাকাসহ শহরের প্রধান প্রধান সড়কগুলোতে জনসচেতনতামূলক প্রচারণা চালায়। এসময় মাস্ক বিহীন বাইরে না আসার আহ্বান জানানো হয়।