বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

March 13, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রবিবার পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে এ প্যারেড অনুষ্ঠিত হয়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ জামিরুল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, ওসি, আরআই, আরওআই ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যগণ উপস্থিত ছিলেন।