মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালের দিকে মেহেরপুর পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে এ প্যারেড অনুষ্ঠিত হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, অপু সরোয়ারসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, ওসি, আরআই, আরওআই ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যগণ উপস্থিত ছিলেন।