শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুর পুলিশের হস্তক্ষেপে ১০ম শ্রেণীর ছাত্রী রিনার বাল্যবিয়ে বন্ধ

By মেহেরপুর নিউজ

June 08, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ জুন: মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের এক স্কুল ছাত্রীর বাল্যবিয়ে রোধ হয়েছে। গতকাল শনিবার বিয়ের পূর্বে মেহেরপুর সদর থানার পুলিশ বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়ে কন্যার পিতার নিকট ে থেকে মুচলেকা নিয়েলে বিয়ে বন্ধ করে দেয়। জানা যায়, মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের আশরাফপুর গ্রামের আব্দুস সালামের মেয়ে রিনা খাতুন (১৫) আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী। পারিবারিকভাবে রিনা খাতুনের সাথে  মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের সাহেবপুর গ্রামের আরশাদ আলীর ছেলে আলাউদ্দিনের (২২) বিয়ে ঠিক হয়। আজ শনিবার ছিল বিয়ের অনুষ্ঠানিকতা। খবর পেয়ে মেহেরপুর সদর থানার ওসি আজিজুল হকের নির্দেশে এসআই বিশ্বনাথ বিয়ে বাড়ি উপস্থিত হন। পরে বিশ্বনাথ বাল্য বিয়ের কুফল সম্বন্ধে বিস্তর আলোচনা করে বাল্য বিয়ে বন্ধ করেন এবং মেয়ের পিতার নিকট থেকে ১৮ বছরের আগে মেয়ের বিয়ে দেবেনা মর্মে মুচলেকা আদায় করেন।