অন্যান্য

মেহেরপুর পুলিশ ও বিডিআরের বিশেষ অভিযানে ৮ কেজি গাঁজা সহ বিভিন্ন মামলার ১২ জন আসামী আটক

By মেহেরপুর নিউজ

August 10, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ আগস্ট:

মেহেরপুর কাথুলী ক্যাম্পের বিডিআর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে কাথুলী গ্রামে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা উদ্ধার করেছে। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি সাধারন ডায়েরী  হয়েছে।

অপরদিকে মেহেরপুর জেলা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১২ জন আসামীকে আটক করেছে। আটককৃতদের আজ দুপুরে মেহেরপুর আদালতে হাজির করলে আদালত তাদের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়ে দেয়।

আজ ১০ আগস্ট দিন শুরুর আগের রাতে মেহেরপুর জেলার তিন থানার পুলিশের একাধিক টিম জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১২ জন আসামী কে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতদের মধ্যে জিআর মামলার ৮ জন,সিআর মামলার ৩ জন এবং নিয়মিত মামলার ১ জন  আসামী রয়েছে।