বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পুলিশ বিডিআর এর বিশেষ অভিযানে অস্ত্র ও গাঁজা সহ বিভিন্ন মামলার ২৩ জন আসামী আটক

By মেহেরপুর নিউজ

June 24, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ জুন:

মেহেরপুর গাংনী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গাংনী বাজার এলাকার মোশারেফ হার্ডওয়ারের পিছনের প্রাচীর থেকে ১ টি পাইপগান উদ্ধার করে ।এ ব্যাপরে গাংনী থানায় একটি সাধারন ডায়েরী হয়েছে। অন্যদিকে গাংনীর রংমহল বিডিআর ক্যাম্পের সদস্যরা তেঁতুলবাড়িয়া থেকে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি গাঁজা উদ্ধার করেছে ।

অপরদিকে মেহেরপুর জেলা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানে ঝটিকা অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ২৩ জন আসামীকে আটক করেছে। আটককৃতদের আজ দুপুরে মেহেরপুর আদালতে হাজির করলে আদালত তাদের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়ে দেয়।

আজ ২৪ জুন দিন শুরুর আগের রাতে মেহেরপুর জেলার তিন থানার পুলিশের একাধিক টিম জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ২৩ জন আসামী কে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতদের মধ্যে জিআর মামলার ১৭ জন,সিআর মামলার ৬ জন আসামী রয়েছে।