বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৩০ জনকে আটক করেছে

By মেহেরপুর নিউজ

March 10, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ মার্চ: মেহেরপুর জেলার মুজিবনগর,গাংনী ও সদর উপজেলায় ১৮ ঘন্টা অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৩০ জন আসামিকে আটক করেছে মেহেরপুর পুলিশ। আটককৃতদের মধ্যে জিআর মামলার ০১ জন নিয়মিত মামলার ০৯ জন এবং ৫৪ ধারায় ২০ জন আসামী রয়েছে। মেহেরপুর থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, আটক আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে। জেলা পুলিশ কন্টোলরুম জানান,শুক্রবার বিকেল থেকে  মঙ্গলবার সকাল সাড়ে ১০ টা পর্যন্ত মেহেরপুর তিন থানা পুলিশ,জেলা ডিবি পুলিশ,ফাঁড়ি পুলিশ ও র‌্যাব যৌথ অভিযান চালিয়ে জিআর মামলার ০১ জন,নিয়মিত মামলার ০৯ জন আসামী এবং ৫৪ ধারায় ২০ জনকে কে আটক করা হয়েছে।