বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

By Meherpur News

February 25, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে এ সভা অনুষ্ঠিত হয়। কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলার পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। সভায় জেলা পুলিশের সদস্যরা পুলিশ সুপারের কাছে তাদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়ার বিষয় তুলে ধরেন।

পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে কিছু সমস্যার সমাধান প্রদান করেন এবং অন্যান্য বিষয় দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ সময় তিনি উপস্থিত সকল সদস্যের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এছাড়া জেলা থেকে বিভিন্ন সময় পিআরএল (অবসরোত্তর ছুটি) গমনকারী পুলিশ সদস্যদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামিনুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদী হাসানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।