বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পুলিশ সদস্যদের বার্ষিক ফাইরিং অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

March 28, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮মার্চ : মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে বুধবার মেহেরপুর চাঁদমারীতে ২দিন ব্যাপি জেলা পুলিশের বার্ষিক ফাইরিং শেষ হয়েছে। মেহেরপুর পুলিশ সুপার মির্জা আব্দুল্লাহেল বাকি উপস্থিতিতে পুলিশের ফাইরিং অনুষ্ঠিত হয়। ২ দিন ব্যাপি অনুষ্ঠিত ফাইরিং এর সমাপনি দিনে জেলার বিভিন্ন থানার ১৫০জন পুলিশ সদস্য অংশ গ্রহণ করে। ফাইরিং চলাকালে অতিরিক্ত পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, সহকারি পুলিশ সুপার রেজা সেখানে উপস্থিত ছিলেন। এদিকে ফাইরিং এর প্রথম দিনে অনেক পুলিশ সদস্যের ফাইরিং সম্পর্কে কোন ধারনা না থাকায় পুলিশ সুপার তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।