বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পুলিশ সদস্যের কৃতি শিক্ষার্থী সন্তানদের সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

April 01, 2024

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর জেলা পুলিশ সদস্যের কৃতি শিক্ষার্থী সন্তানদের  সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার দুপুরের দিকে মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপারের অফিস কক্ষে মেহেরপুর পুলিশে কর্মরত সকল পদমর্যাদার পুলিশ সদস্যের সন্তানদের মধ্যে যারা ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি,এইচএসসি,সমমান পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা কর্তৃক প্রদত্ত মেধাবৃত্তির ক্রেস্ট, সার্টিফিকেট ও সম্মানী প্রদান করা হয়। পুলিশ সুপার এস এম নাজমুল হক, বিপিএম(বার), পিপিএম উপস্থিত থেকে কেস তুলে দেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)মোঃ আহসান খান সেখানে উপস্থিত ছিলেন।