মেহেরপুর নিউজ, ২৪ নভেম্বর :
মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত পুলিশ সুপার কাপ ফুটবলের খেলায় আহাদ একাদশ জয় লাভ করেছে। শনিবার বিকালে অনুষ্ঠিত খেলায় আহাদ আলী একাদশ ১-০ গোলে আর আই একাদশকে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের পক্ষে মেহেদী জয় সূচক গোলটি করেন।