মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটন মেহেরপুর পৌর এলাকার বিভিন্ন টিকা কেন্দ্র পরিদর্শন করেছেন। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত মেহেরপুর পৌর এলাকার মেহেরপুর নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয়,বড়বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, মেহেরপুর পৌর প্রাথমিক বিদ্যালয়, সরকারি বালক উচ্চ বিদ্যালয়, হোলি পাবলিক কিন্টারগার্ডেন,দারুল উলুম আহমদিয়া মাদ্রাসা এবং মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড বিএম কলেজ কেন্দ্র পরিদর্শন করেন।