মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ সেপ্টেম্বর:
মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র ও পৌর যুবদলের সাধারন সম্পাদক মরহুম মিজানুর রহমান রিপন হত্যার প্রধান আসামি মেহেরপুর পৌরসভার মেয়র আলহাজ মোঃ মোতাচ্ছিম বিল্লাহ মতু’র নিন্ম আদালতে হাজিরা দেওয়ার মেয়াদ আরো ৪ সপ্তাহ বাড়ানো হয়েছে। বুধবার সুপ্রিম কোর্টের অ্যাপিলেট চেম্বার বিভাগের মাননীয় বিচার প্রতি সামছুল হুদার আদালত নিন্ম আদালতে হাজিরা দেওয়ার মেয়াদ ৮ সপ্তাহ বাড়াবার আবেদন জানালে আদালত ৪ সপ্তাহ বাড়াবার আদেশ দেন। এ নিয়ে সুপ্রিম কোর্টের অ্যপিলেট ডিভিশন দ্বিতীয় মেয়াদের মত সময় বাড়ান। উল্লেখ্য চলতি সালের ১ এপ্রিল মিজানুর রহমান রিপনের উপর বোমা হামলার পর গত ৮ এপ্রিল মিজানুর রহমান রিপন মারা যান। ওই ঘটনায় মেহেরপুর পৌর সভার মেয়র আলহাজ মোঃ মোতাছিম বিল্লাহ মতুকে প্রধান আসামি করে মেহেরপুর থানায় মামলা দায়ের করা হলে মতু হাই কোর্ট থেকে ৪ মাসের জামিন লাভ করেন।