মেহেরপুর নিউজঃ
মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন বলেছেন, মেহেরপুর পৌরসভাকে গ্রীন সিটি করার কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন পৌরসভার কোন কাজ না হওয়ায় আমার নিজের কাছেও খারাপ লেগেছে, কিন্তু বর্তমানে সেই পরিস্থিতি এখন আর নেই।
পৌরমেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে বলেই আমরা বড় বড় কাজ হাতে নিতে পেরেছি। পৌরমেয়র মাহফুজুর রহমান রিটন সোমবার বিকালের দিকে মেহেরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ঘোযপাড়ায় ১৩ লক্ষ টাকা ব্যায় সাপেক্ষে ১৮০ মিটার ড্রেনসহ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন কালে একথা বলেন।
মেয়র মাহফুজুর রহমান রিটন আরো বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন, আমরা যেন মেহেরপুর পৌরসভাকে মডেল পৌর হিসেবে গড়ে তুলতে পারি। পরে পৌরমেয়র মাটিতে কোপ মেরে মেহেরপুর পৌরসভার ১ নং ওয়ার্ড ঘোষপাড়ায় রাস্তার কাজের উদ্বোধন করেন। এ সময় সেখানে মোনাজাত করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আল মামুন, আকবর হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।